দুবাই প্রবাসীর টাকা চুরি করে পালিয়ে এসেছে উল্লাপাড়ার আরেক প্রবাসী এরশাদ

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ০৩:৫৬ দুপুর
  • ৮৪১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দুবাই প্রবাসীর ২২লাখ টাকা চুরি করে পালিয়ে আসার অভিযোগ উঠেছে উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের আরেক দুবাই প্রবাসী এরশাদ আলীর বিরুদ্ধে। এরশাদের বিরুদ্ধে দুবাই পুলিশের কাছে টাকা চুরির অভিযোগও করেছে ওই ভুক্তভোগী প্রবাসী।

অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের গোয়ালজানি গ্রামের হাজী আব্দুল বারী আকন্দের ছেলে আবুল হাশেম দীর্ঘদিন ধরে দুবাই প্রবাস জীবন যাপন করছেন। তার কাজের সহযোগিতার জন্য একই উপজেলার রামকান্তপুর গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে এরশাদ আলীকে দুই বছর আগে দুবাই নিয়ে যান আবুল হাশেম। সেখানে নিয়ে গিয়ে এরশাদকে বিল্ডিংয়ের ভাড়া তোলার কাজ দেন। গত দুই বছর সে ভাড়া তুলে ঠিকঠাকভাবে জমা দিলেও গত জুলাই মাসের ভাড়া ৬৫ হাজার দেরহাম যা বাংলা টাকায় প্রায় ২২লাখ ১০ হাজার টাকা জমা না দিয়েই চলতি আগষ্ট মাসের ১১ তারিখে সে চুরি করে পালিয়ে দেশে চলে আসে। এবিষয়ে ভুক্তভোগী আবুল হাশেম দুবাই পুলিশের কাছে এরশাদ আলীর বিরুদ্ধে একটি চুরির অভিযোগও করেছেন।দুবাই পুলিশ এখন এরশাদকে খুজছেন। তবে এরশাদ এঅভিযোগ অস্বীকার করেছেন। এবিষয়ে ভুক্তভোগী প্রবাসী আবুল হাশেম স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad