নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ রাত
  • ১৮৩২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রায় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি জানান।

পোস্টে তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত ও সশস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস নিয়ে গিয়ে হামলা চালানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা শুধু গাড়ি ভাঙচুর করেই থেমে থাকেনি; তারা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে।

এনসিপির আহ্বায়ক এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad