চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা: দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ডা. শফিকুর রহমানের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, ০৭:৫১ বিকাল
  • ২০৬২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা ও তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রামে একটি ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালানো ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসম্মুখে প্রকাশ করা হোক। পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, হামলাকারীরা কঠোর শাস্তি পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণকে এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও ভাবতে হচ্ছে। কারণ, সরকারের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব ঘটনার পেছনে কারা প্রভাবশালী হিসেবে কাজ করছে—সেই প্রশ্নও তিনি উত্থাপন করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad