‘জুলাই অভ্যুত্থান কুক্ষিগত করেছে জামায়াত-এনসিপি’—যুবদল সভাপতি মুন্না

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ০৯:৩৮ রাত
  • ১৮৭৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব কুক্ষিগত করার অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে’ আয়োজিত এক প্রতিবাদ মিছিলপূর্ব সমাবেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ অভিযোগ করেন। ঢাকা মহানগর উত্তর যুবদল এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে দাবি করেননি। কিন্তু জামায়াত ও এনসিপি এমনভাবে উপস্থাপন করছে যেন ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে তারাই একমাত্র ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে এবং সেই আন্দোলনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

জামায়াতের সমালোচনা করে যুবদল সভাপতি বলেন, দলটির নেতারা বিভিন্ন সময় বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তিনি কুমিল্লার ছাত্রশিবিরের এক নেতাকে ঘিরে আলোচিত ঘটনারও উল্লেখ করেন।

সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অশালীন বক্তব্য দেওয়া হলে যুবদল তা মেনে নেবে না। তিনি গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।

পরে মহাখালী কাঁচাবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেজগাঁও সাতরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিএনপি ও যুবদলের পক্ষে এবং জামায়াত-শিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ ও মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad