জাতিসংঘে নতুন দায়িত্বে খলিলুর রহমান, অভিনন্দন জানাল সরকার

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ০৪ জুন ২০২৬, ০৯:৪২ রাত
  • ২২৫৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। বৈঠকে দেশের জন্য এ অর্জনকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা ও কূটনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতিসংঘের মতো বৈশ্বিক ফোরামের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া বহুপাক্ষিক কূটনীতিতে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad