কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৯ মে ২০২৬, ০৮:৫১ রাত
  • ২৯০৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কেন্দুয়ায় চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেত্রকোণার কেন্দুয়ায় “পাঠ হোক জ্ঞানের আলো” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার (২৯ মে) বিকেল ৩টায় কেন্দুয়া উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কবি সরোজ মোস্তফা। সহ-আলোচক ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদ্দাম হুসাইন এবং দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞা। সঞ্চালনায় ছিলেন হাফসা ইসলাম মোহ।

প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চায় আরও উৎসাহিত হওয়ার অনুভূতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত দেন। একই সঙ্গে মৈমনসিংহ গীতিকার অন্যতম সংগ্রাহক, কবি ও প্রাবন্ধিক চন্দ্রকুমার দের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী কেন্দুয়ার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে উপজেলা প্রাঙ্গণে পাবলিক লাইব্রেরি সচল করার লক্ষ্যে দ্রুত অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, চন্দ্রকুমার দে (১৮৮৯-১৯৪৬) ছিলেন একজন খ্যাতিমান লেখক, কবি ও লোকসাহিত্য সংগ্রাহক। তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আইথর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষদের নিবাস ছিল উপজেলার রাঘবপুর গ্রামে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad