চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৯ মে ২০২৬, ০৮:৩১ রাত
  • ১২৮০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান

চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক বিশেষায়িত ইউনিট।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, গভীর সমুদ্রে আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট সদস্যরা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

তবে কী কারণে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি কোস্ট গার্ড কর্তৃপক্ষ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad