ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ মে ২০২৬, ০১:৩৭ দুপুর
  • ৯৮০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর জানিয়েছেন, তাদের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। তিনি বলেন, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনেকেই বাসা-বাড়ি ও অফিস থেকে বাইরে বের হয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। ভারতীয়, ইউরেশীয় ও বার্মা—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থানের কারণে দেশে মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। তবে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad