র‌্যাবের ওপর হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ মে ২০২৬, ০১:২২ দুপুর
  • ১২১৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

র‌্যাবের ওপর হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ হামলার সমুচিত জবাব দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন দেশে আইনের শাসনের দুর্বলতার সুযোগে জঙ্গল সলিমপুর এলাকায় একটি চক্র ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’ গড়ে তুলেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক রয়েছে। বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় র‌্যাবের একটি ক্যাম্পে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন অবকাঠামো ভেঙে ফেলে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ব্যাহত করতে এলাকায় অন্তত তিনটি স্থানে সড়ক কেটে দেওয়া হয় বলে জানিয়েছে র‌্যাব।

তবে নানা প্রতিবন্ধকতার মধ্যেও ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। র‌্যাবের দাবি, স্থানীয় ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad