হাবু ভাই’ চাষী আলমের ঘরে নতুন অতিথি, দ্বিতীয় পুত্রসন্তানের বাবা হলেন অভিনেতা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২২ মে ২০২৬, ০৬:৫৬ বিকাল
  • ৮৫৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

‘হাবু ভাই’ চাষী আলমের ঘরে নতুন অতিথি, দ্বিতীয় পুত্রসন্তানের বাবা হলেন অভিনেতা

জনপ্রিয় অভিনেতা চাষী আলম–এর পরিবারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অভিনেতা জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। এরপর ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি। এবার দ্বিতীয় সন্তানের আগমনে আনন্দের আবহ তৈরি হয়েছে তাদের পরিবারে।

দর্শকদের কাছে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান চাষী আলম। বিশেষ করে Bachelor Point নাটকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। এছাড়া মারজুক রাসেল–এর সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেও দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad