রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ: বিএনপি নেতার বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির অভিযোগ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ বিকাল
  • ১২৬০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ: বিএনপি নেতার বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাংগাসী ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বিএনপি নেতার বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা।


রবিবার বিকেলে পাংগাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


বক্তারা অভিযোগ করেন, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমানের বৈধ জমিতে নির্মাণকাজ চলাকালে ঠিকাদার গোবিন্দ কুমার রায়ের ওপর হামলা চালানো হয়। একই সঙ্গে তার কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।


এ ঘটনায় পাংগাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ভূমিদস্যু ও চাঁদাবাজ মো. কামরুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার এবং দ্রুত শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা।


মানববন্ধনে বক্তব্য দেয়, মোঃ জুয়েল রানা, আব্দুল ওহাব, বাবু তালুকদার এসময় তারা বলেন, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির ঘটনা বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad