ইউরোপ লিগে খেলতে গেলেন বাংলাদেশের ১০ হকি খেলোয়াড়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ রাত
  • ২৬৩৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইউরোপ লিগে খেলতে গেলেন বাংলাদেশের ১০ হকি খেলোয়াড়


ইউরোপ লিগে খেলতে গেলেন বাংলাদেশের ১০ হকি খেলোয়াড়। গত যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ গোল করে চমক দেন বাংলাদেশের তরুণ আমিরুল ইসলাম। অবিশ্বাস্য পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার জার্মানির বুন্দেস লিগায় খেলার ডাক পেলেন এই প্রতিভাবান খেলোয়াড়।


আমিরুলের সঙ্গে জাতীয় দলের দ্বীন ইসলাম ইমন, রোমান সরকার, রকিবুল হাসান, মাহবুব হোসেন জয়, ইমরান পিন্টু ও আশরাফুল ইসলামও জার্মান লিগে খেলছেন। এরই মধ্যে আমিরুলসহ লিগ খেলার জন্য ১০ হকি খেলোয়াড় জার্মানির বিমান ধরেছেন। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলবেন আমিরুল।

তিনি জানান, আসন্ন লিগে নতুন কিছু শিখতে পারবেন বলে প্রত্যাশা করছেন। অন্যদিকে, জাতীয় দলের ফরোয়ার্ড দ্বীন ইসলাম বলেছেন, ইউরোপের লিগে খেলা বাংলাদেশি খেলোয়াড়দের জন্য অনেক বড় সুযোগ। জার্মান হকি লিগে অনেক ভালো মানের খেলোয়াড় অংশ নেন। সেখানে খেলে নিজেদের আরো শানিত করতে পারবেন বলে আশা করছেন দেশের হকি খেলোয়াড়রা।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad