রায়গঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ দুপুর
  • ৩২৩৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ


সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফজলুল হক (ডনু) রায়গঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন।


মঙ্গলবার দুপুরে তিনি রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরসহ রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।


গণসংযোগকালে তিনি বলেন, রায়গঞ্জসহ সিরাজগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। তিনি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে থাকার আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক শেরআলীসহ জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad