রোববার (২২ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা থানা এলাকা থেকে ২৭ জন, লালবাগ থেকে ২৬, ওয়ারী থেকে ৫৩, মতিঝিল থেকে ৩৭, তেজগাঁও থেকে ৫৫, মিরপুর থেকে ৬৯, গুলশান থেকে ৩৫ এবং উত্তরা থেকে ৩৩ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ১৫৪ পিস ইয়াবা, পাঁচ কেজি গাঁজা, আটটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ১৫৫ টাকা উদ্ধার করে। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

প্রথম দর্পণ,ডেস্ক