বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২৫ বছর বয়সী যুবকের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ দুপুর
  • ১২১২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম হাসান চৌধুরী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অজ্ঞাতনামা শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির চালক নাদিম হাসান চৌধুরী ঘটনাস্থলেই নিহত হন।

নিহত নাদিম উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার বাসিন্দা।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad