ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন, পুড়ল দুটি আসন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ দুপুর
  • ৯৭৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। দুই মিনিট পর, রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিসকা স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগির দুটি আসন পুড়ে যায়। রাতের ট্রেনে যাত্রীর সংখ্যা কম থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, রাতে ট্রেনে যাত্রী বেশি ছিল না। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ট্রেনে আগুন দিয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশন অতিক্রম করে শম্ভুগঞ্জের উদ্দেশে যাওয়ার পরপরই বগিতে আগুনের ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad