লকডাউন ঘিরে রায়গঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ দুপুর
  • ৮৮৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে সিরাজগঞ্জের রায়গঞ্জে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে রায়গঞ্জ সার্কেলের আওতাধীন বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে চান্দাইকোনা থেকে নলকা এবং হাটিকুমরুল থেকে রামারচর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়।

নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। তিনি বিভিন্ন পয়েন্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। চান্দাইকোনা থেকে নলকা এবং হাটিকুমরুল থেকে রামারচর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে। পরিস্থিতি অনুযায়ী পুলিশের টহল ও নজরদারি অব্যাহত থাকবে।#







কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad