অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ দুপুর
  • ৭৯৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে’

অগ্নিসন্ত্রাস, হত্যা ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে।’ জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সহিংসতার রাজনীতি মোকাবিলায় গণতন্ত্রকামী মানুষকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর জোর করে দেশ শাসন করেছে। ২০২৪ সালে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে স্বৈরাচারী সন্ত্রাসীদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল, একইভাবে বর্তমান পরিস্থিতিতেও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুনের রাজনীতির অবসানের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একটি মহল সেই অধিকার আবারও কেড়ে নিতে চায়।

তিনি উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, যারা অতীতে গুম-খুনের রাজনীতি করেছে, তাদের কি আবার সেই রাজনীতি করার সুযোগ দেওয়া হবে? মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি কি আবার ফিরে আসতে দেওয়া হবে?

২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালে গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে সম্মিলিতভাবে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বর্তমান সময়েও একই চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। সন্ত্রাস, হত্যা ও অগ্নিসন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad