সুনির্দিষ্ট অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতি গ্রেফতার: ডিএমপি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ দুপুর
  • ৯৮৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। গ্রেফতার দুজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। দুজনকেই আজ আদালতে হাজির করা হবে।

এদিকে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ডিএমপি। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পাশাপাশি নাশকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরও গ্রেফতার করা হচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad