রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম এবং হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে।
একই সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৪২ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক