সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সংগঠনটির চান্দাইকোনা বাজার এলাকার প্রধান কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. এনামুক হক তারা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আ: মমিন সরকার প্রমুখ।
সংগঠনের কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রায় দুই শতাধিক বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। এই ক্ষুদ্র প্রয়াস যদি একজন মানুষেরও শীতের কষ্ট লাঘব করতে পারে, তাতেই তাদের উদ্যোগ সার্থক হবে।

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার