ফেলানি দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন 'অধিকার এর সমাবেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ দুপুর
  • ৩০৩১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে নিহত ফেলানির হত্যার বিচার ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের দাবি করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ফেলানি হত্যার প্রতিবাদে এক সমাবেশে এ দাবি করা হয়।'


অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান বলেন, ফেলানিকে সীমান্তে কীভাবে হত্যা করা হয়েছে, আমরা তা জানি। কিন্তু এখনও এর বিচার হয়নি। সীমান্তে এভাবে একজন নারীকে হত্যা করা বড় মানবাধিকার লঙ্ঘন। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে।


সমাবেশে সীমান্তে নিহত অনেক ভিকটিম পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে অধিকারের গবেষক তাসকিন ফাহমিনসহ সংগঠনটির উচ্চতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad