রোববার (২৫ অক্টোবর) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সদস্যসচিব করা হয়েছে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মনজিলা ঝুমা।
তবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আংশিক আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের নাম উল্লেখ করা হয়নি।

প্রথম দর্পণ,ডেস্ক