শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাম উপসর্গে মৃত্যু ১ হাজার ১১৮স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৪ জন।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ছাড়িয়েছেস্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৮৮৪। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪।
এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

প্রথম দর্পণ,ডেস্ক