জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ০১:১২ দুপুর
  • ২৭৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর জানিয়েছে দলটি। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে। এ অবস্থায় তাঁর পরিচয়ে ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো বার্তা বা আর্থিক লেনদেনের অনুরোধের বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অ্যাকাউন্টটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে এবং সার্বিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad