বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আগে ছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।
অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামনতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম—
২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা
বাজুসের নির্ধারিত হিসাবে এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
রুপার দামও কমেছেস্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম—
২২ ক্যারেট: ৩ হাজার ৮৪৯ টাকা
২১ ক্যারেট: ৩ হাজার ৬৭৩ টাকা
১৮ ক্যারেট: ৩ হাজার ১৪৯ টাকা
সনাতন পদ্ধতি: ২ হাজার ৩৯১ টাকা
বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম দর্পণ,ডেস্ক