খাগড়াছড়িতে সড়ক অবরোধ, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যাহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ দুপুর
  • ২৪৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ এবং তাদের দাবির সমর্থনে খাগড়াছড়ির গুইমারায় শনিবার আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ-সমর্থিত ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। অবরোধের অংশ হিসেবে কয়েকটি স্থানে সড়কে আগুন দেওয়া ও গাছ কেটে ফেলার ঘটনায় খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রামের দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

শনিবার সকালে গুইমারা উপজেলার কালাপানি ও বাইল্যাছড়ি জোড়াব্রিজ এলাকায় সড়কে আগুন দেন অবরোধকারীরা। এর আগে গভীর রাতে উপজেলার হাফছড়ি এলাকায় সড়কের পাশে কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে রাখা হয়। এতে সকাল থেকে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

সড়ক সচলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক বিভাগ। গুইমারাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

হঠাৎ করে গভীর রাতে সড়কে গাছ ফেলে রাখা ও অবরোধের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, উপজেলার হাফছড়িতে গাছ কেটে এবং বাইল্যাছড়িতে সড়কে আগুন দিয়ে যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad