৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ বিকাল
  • ৩৫৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
রাজু ভাস্কর্যের সামনে পুলিশি অভিযান, জিজ্ঞাসাবাদ শেষে নেওয়া হবে পরবর্তী আইনি পদক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেটে নাম না আসা প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মী রয়েছেন। তবে আটক চারজনের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেন ৪৫তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেটে অন্তর্ভুক্ত না হওয়া প্রার্থীরা। অনশন কর্মসূচিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে অনশনকারীদের মধ্য থেকে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হল শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকরাম গাজী হৃদয়। আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা সহযোগিতা করেন। তাঁদের মধ্যে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে কয়েকজন ছিলেন বলে জানা গেছে।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় পুলিশ সেখানে যায়। আটক চারজন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad