বিশ্বাস সুপার মার্কেটে আগুনে পুড়লো তুলার গোডাউন, লেপ তোষুকের দোকান ও ফ্রিজের গোডাউন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত পোনে ১২ টার দিকে বাজারের বিশ্বাস সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। এতে তুলার গোডাউন, লেপ তোষুকের দোকান বিভিন্ন যন্ত্র,গোডাউন ও ফ্রিজের গোডাউন ও একটি মোটরসাইকেল একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী এই ঘটনায় প্রায় ৭৫ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
তবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।
স্থানীয় সূত্রে যানা যায় বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বাস সুপার মার্কেট মো জহিরুল ইসলাম বলেন, তুলার গোডাউন ও লেপ-তোষকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়,মহুত্বের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা থেকে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিস কে কি খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
তিন ব্যবসায়ীর প্রায় ৭৫ লাখ ক্ষতি।
এই অগ্নিকাণ্ডে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলাম তার ছোট ভাই শাহাদতের গোডাউন। মেশিন ও একটি মোটরসাইকেল সহ প্রায় পাঁচ লাখ টাকার বছরে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে ধারনা।
ফায়ার সার্ভিসের টিম লিডার জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে অগ্নিকাণ্ডের প্রকৃত হতে তদন্ত প্রয়োজন এরপরই আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রথম দর্পণ,ডেস্ক