পূর্বাচলে উল্টো পথে মোটরসাইকেল, ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ দুপুর
  • ২২৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে সুলপিনা ভুঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া (১৬)। সে আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপরজন দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৫), যে বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ত।

আহত শ্রাবণ মিয়া (১৯) রাজধানীর বাড্ডা এলাকার জিল্লুর রহমানের ছেলে। তিনি রূপগঞ্জের বাঘবেড় সিডিমার্কেট এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

উল্টো পথে যাওয়ার সময় সংঘর্ষ

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় কাঞ্চনগামী একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়ামিন নিহত হয়। শ্রাবণ গুরুতর আহত হয়।

কাঞ্চন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, নিহত দুই ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত শ্রাবণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

ওসি এএইচএম সালাউদ্দিন আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad