খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের ১,২, ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার শেফালী পারভীন সকলের নিকট দোয়া প্রার্থী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ বিকাল
  • ১৮৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আসন্ন ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের ৫নং খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদ প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তিত্ব খোকশাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক ৫ বারের সফল সভাপতি মরহুম পিয়ার আলী মাস্টারের সুযোগ্য পুত্রবধূ ও সলঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সফল ৪ বারের সভাপতি হাজী মোঃ সুলতান মাহমুদের কন্যা, খোকশাবাড়ি ইউনিয়ন মহিলা দলের সাবেক সভানেত্রী, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের সৎ যোগ্য আদর্শবান ও নিষ্ঠাবান বর্তমান মহিলা মেম্বার মোছাঃ শেফালী পারভীন আবারও ১,২ ও ৩নং ওয়ার্ডবাসীর মূল্যবান ভোট এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন,(১) আমার নির্বাচনী এলাকার সকল রাস্তা ঘাটের উন্নয়নকল্পে সর্বদা কাজ করবো,(২) আমার নির্বাচনী এলাকার সকল প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ অব্যহত রাখবো ইনশাল্লাহ, (৩) আমার নির্বাচনী এলাকার সকল গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবো এবং (৪) আমার নির্বাচনী এলাকা ১,২, ৩নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিনত করতে সচেষ্ট থাকবো। তিনি বিগত দিনে এলাকার রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এছাড়া তিনি গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে তাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতাকার্ড পেতে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এজন্য তিনি আবারও ১,২ ও ৩নং ওয়ার্ডবাসীর মূল্যবান ভোট এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad