কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন। বুধবার (২১ অক্টোবর) রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের এই অংশটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
তবে বক্তব্যে বারবার ‘স্যার’ সম্বোধনের পাশাপাশি রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা, সরকারি উদ্যোগের প্রশংসা এবং সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল নিয়েও কথা বলেন ইউএনও।
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব
বুধবার বেলা ১১টায় রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সেখানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
বক্তব্যে ইউএনও তানজিলা তাসনিম রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে উত্তরবঙ্গের মানুষও উপকৃত হবেন। এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
সরকারি উদ্যোগের প্রশংসা, পে-স্কেল নিয়ে কৃতজ্ঞতা
বক্তব্যের শুরুতে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও। এ ছাড়া ভিজিএফের চাল আলাদা বস্তায় সরবরাহের উদ্যোগের প্রশংসা করেন তিনি। তাঁর ভাষ্য, চাল ওঠানো-নামানো ও পরিবহণের ক্ষেত্রে আগে যে সমস্যার মুখে পড়তে হতো, নতুন উদ্যোগে তা কমবে।
সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান তানজিলা তাসনিম। তাঁর মতে, দীর্ঘ অপেক্ষার পর এ উদ্যোগ চাকরিজীবীদের কাজের উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যন্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন ইউএনও।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির

প্রথম দর্পণ,ডেস্ক