হরমুজে মার্কিন তৎপরতা বন্ধ না হলে ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ দুপুর
  • ২৮৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মাইন পাতা জলপথ দিয়ে জাহাজ চলাচলে ওয়াশিংটনের সমর্থনকে কেন্দ্র করে এ সতর্কবার্তা দিয়েছে ইরানের সামরিক বাহিনীর এই শাখা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির নৌবাহিনীর কমান্ডের এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, মাইন পাতা জলপথ দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের অব্যাহত উৎসাহ ও সমর্থনের কারণে সামুদ্রিক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংঘাতের পরিধি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত হতে পারে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, এ অঞ্চলে তাদের সামরিক ঘাঁটিগুলোও সংঘাতের আওতায় আসতে পারে। আইআরজিসি একে কঠোর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে।

জাহাজে হামলার দাবি ইরানের

এর আগে আইআরজিসি দাবি করে, পারস্য উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের সঙ্গে যুক্ত চারটি জাহাজে হামলা চালিয়েছে তাদের বাহিনী। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়।

এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিম অংশে মাইনের আঘাতে আরও তিনটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে আইআরজিসি।

তবে এসব হামলার বিস্তারিত পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং জাহাজগুলোর পরিচয় সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad