সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ গত ১৯ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।
২০২৪ সালের নীতিমালা বহাল থাকার যুক্তিআইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ ২০ অক্টোবর বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের কমিটি গঠনসংক্রান্ত নীতিমালা এখনো বহাল রয়েছে। এ অবস্থায় কমিটি গঠন স্থগিত রাখার নির্দেশ শিক্ষা বোর্ড দিতে পারে না। এ যুক্তিতেই রিট আবেদন করা হয়েছে।
১৫ অক্টোবর কমিটি গঠন স্থগিতের বিজ্ঞপ্তিএর আগে গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় বিজ্ঞপ্তিবিজ্ঞপ্তির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়।
কমিটি গঠন স্থগিত রাখার বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে দায়ের করা রিটের পরবর্তী শুনানি বা আদালতের আদেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রথম দর্পণ,ডেস্ক