ট্রেনের ধাক্কায় বড় ভাই বেঁচে গেলেও প্রাণ হারাল ছোট ভাই

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৬, ১১:৩০ দুপুর
  • ২৭০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বড় ভাই বাঁচল রেলিং ধরে ঝুলে, ব্রিজ থেকে পড়ে শিশুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল রেলব্রিজে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সামিউল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার বড় ভাই সাকিব (১২) রেলব্রিজের রেলিং ধরে ঝুলে প্রাণে বেঁচে যায়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া উপজেলার বড়াল রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফ ইসলামের ছেলে। সে আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সামিউল ও তার বড় ভাই সাকিব নিজ বাড়ি থেকে ভাঙ্গুড়া পৌর শহরের কুঠিপাড়া মহল্লায় তাদের ফুফুর বাড়িতে বেড়াতে আসে। বিকেলে দুই ভাই বড়াল রেলব্রিজ দিয়ে নদী পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি ব্রিজে উঠে পড়ে।

ট্রেনের হুইসেল শুনে বড় ভাই সাকিব রেললাইনের স্লিপার ধরে ঝুলে প্রাণে রক্ষা পায়। তবে ছোট ভাই সামিউল ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নিচের পাকা সড়কে ছিটকে পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার দৈনিক আমার দেশকে বলেন, শিশুটির মরদেহ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad