হাম ও উপসর্গে মৃত্যু ১২০১, হাসপাতালে নতুন রোগী ১৩৪২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ দুপুর
  • ৫৩৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২০১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ দুজনের মৃত্যু হয়েছে।

ঢাকায় সর্বোচ্চ রোগী ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৯২, সিলেটে ১৩৬, বরিশালে ১২৩, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ৪০ এবং রংপুরে ২২ জন ভর্তি হয়েছেন।

আক্রান্ত ও হাসপাতালে ভর্তির চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৫৭ জনের।

হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা, হাসপাতালে নতুন রোগী ভর্তি এবং সন্দেহজনক আক্রান্তের পরিসংখ্যান—সব মিলিয়ে পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad