গাইবান্ধা সদরের ১৩ ইউনিয়নে বিএনপির মনোনয়ন চান ৫৬ জন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ বিকাল
  • ৪৬৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ৫৬ জন। এর মধ্যে কুপতলা ইউনিয়নে সর্বোচ্চ ১১ জন এবং রামচন্দ্রপুর ইউনিয়নে সর্বনিম্ন একজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে।

রোববার (১৮ অক্টোবর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এর আগে শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিএনপি কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসব ফরম সংগ্রহ করেন।

কুপতলায় সর্বোচ্চ ১১, রামচন্দ্রপুরে একজন

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর ইউনিয়নে সাতজন, মালিবাড়ীতে পাঁচজন, কুপতলায় ১১ জন, সাহাপাড়ায় দুজন, বল্লমঝাড়ে ছয়জন এবং রামচন্দ্রপুরে একজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।

এ ছাড়া বাদিয়াখালী ইউনিয়নে দুজন, বোয়ালীতে দুজন, খোলাহাটিতে পাঁচজন, ঘাঘোয়ায় চারজন, গিদারীতে পাঁচজন, কামারজানিতে তিনজন এবং মোল্লারচরে তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সব মিলিয়ে ১৩টি ইউনিয়নে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৫৬।

যাচাই-বাছাই শেষে সুপারিশ ১৩ জনের নাম

মকছুদার রহমান জানান, মনোনয়নপ্রত্যাশীদের ফরম যাচাই-বাছাই এবং তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে মোট ১৩ জনের নাম চূড়ান্ত দলীয় মনোনয়নের জন্য সুপারিশ করা হবে। এ বিষয়ে সদর উপজেলা ও জেলা বিএনপির সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মনোনয়ন ফরম বিতরণের সময় গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad