ল্যাবএইডে সিনিয়র ম্যানেজার নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ বিকাল
  • ৪৫৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
স্বাস্থ্যসেবা খাতে ৮–১০ বছরের অভিজ্ঞতা চায় প্রতিষ্ঠানটি

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) ‘সিনিয়র ম্যানেজার—ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, হেলথকেয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এ পদে আবেদনের জন্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি হাসপাতাল বা স্বাস্থ্যসেবা খাতে ৮ থেকে ১০ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রয়োজন।

স্বাস্থ্যসেবা বা হাসপাতাল বিপণন, মেডিক্যাল ট্যুরিজম কিংবা ডায়াগনস্টিক সেবা বিপণনে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাসপাতালের বিপণন কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর।

প্রার্থীকে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, নেটওয়ার্কিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরি ও পূর্বাভাস দেওয়ার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি দল পরিচালনা, স্বাধীনভাবে কাজ করা এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের সক্ষমতাও প্রয়োজন।

দায়িত্ব ও কর্মস্থল

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির প্রধান দায়িত্ব হবে আন্তর্জাতিক গ্রাহকদের কাছে ল্যাবএইডের চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম তুলে ধরা। এ ছাড়া নতুন আন্তর্জাতিক বাজার ও প্রবাসী রোগীদের সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করতে হবে।

বিদেশি চিকিৎসাপ্রতিষ্ঠান, দূতাবাস, বিমা কোম্পানি, ট্রাভেল এজেন্সি এবং রেফারাল অংশীদারদের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখাও এ পদের দায়িত্বের অন্তর্ভুক্ত।

পদটির কর্মস্থল ঢাকা। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে বিডিজবসের এই লিংকে প্রবেশ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad