নিহত শাহজালালী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান জানান, দুর্ঘটনার পর তিনজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে।
গাড়িসহ শিক্ষার্থী আটক
অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে রিজন দ্রুতগতিতে ব্যক্তিগত গাড়ি চালাচ্ছিলেন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন চালক। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পরে পুলিশ তাঁকে গাড়িসহ বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
অভিযোগ যাচাই করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত শিক্ষার্থীকে গাড়িসহ বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি জানান, নিহতের পরিবার বাদী হয়ে মামলা করবে। মামলার প্রক্রিয়া চলছে। মামলা সম্পন্ন হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দর্পণ,ডেস্ক