সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি রফিকুল ইসলাম

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg কমিটির নতুন সভাপতি রফিকুল ইসলাম

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সয়দাবাদ ইউনিয়নের কৃতিসন্তান ও শিক্ষানুরাগী সরকার মো. রফিকুল ইসলাম। তিনি থানা বিএনপির সাবেক সভাপতি।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনার রশিদ তালুকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় প্রস্তাবকারী ও সমর্থনকারীর মাধ্যমে সদস্যদের সম্মতিক্রমে সরকার মোহাম্মদ রফিকুল ইসলামকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোহাম্মদ রিপন মাহমুদ, হাজী মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সোহেল রানা, মো. জহুরুল ইসলাম ও মোছা. রোকসানা খাতুন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান, মো. মাসুদ রানা ও মোছা. মমতা খাতুন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর সরকার মো. রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবকদের একাংশ, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad