বিমানের ভোগান্তিতে ক্ষুব্ধ ইরফান সাজ্জাদ, সংস্থাকে বললেন ‘বেইমান’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ বিকাল
  • ৫৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ বিমানের সেবা ও ফ্লাইট পরিচালনার সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বিমানে ওঠার পর ককপিটে কাজ চলতে দেখা এবং পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে অভিনেতা এ ভোগান্তির কথা তুলে ধরেন। পোস্টে ভিডিওর সঙ্গে হাস্যরসাত্মক সংগীত যুক্ত করে তিনি বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে কটাক্ষ করেন।

ইরফান সাজ্জাদ জানান, উড়োজাহাজে ওঠার পর তিনি ককপিটে কাজ চলতে দেখেন। তখনই পরিস্থিতি নিয়ে তাঁর মধ্যে আশঙ্কা তৈরি হয়। পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হলেও বিমানটি কখন উড্ডয়ন করবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে তাঁর পোস্টে উল্লেখ করেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ। এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল। এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ব্যঙ্গ করে তিনি ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও উল্লেখ করেন।

ইরফান সাজ্জাদের এই পোস্টে দেশের বিমান পরিবহন সেবার মান, ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা এবং যাত্রীদের ভোগান্তির বিষয়টি সামনে এসেছে। তবে কোন ফ্লাইটে, কোথা থেকে কোথায় যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad