ডিনার ডেটে শ্রীময়ীর চুম্বন, কাঞ্চনের বয়স নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ বিকাল
  • ১৬২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
টালিউডের তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একান্তে ডিনার ডেটে গিয়ে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন শ্রীময়ী। এর মধ্যে একটি ছবিতে স্বামী কাঞ্চনকে চুম্বন করতে দেখা যায় তাঁকে। তবে দম্পতির ভালোবাসার মুহূর্তের এসব ছবি প্রকাশের পর কাঞ্চনের বয়স নিয়ে কটাক্ষ করেছেন কয়েকজন নেটিজেন।

সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী। দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই দম্পতি। এর মধ্যেও নিজেদের জন্য সময় বের করে একসঙ্গে ডিনার ডেটে যান তাঁরা। শ্রীময়ীর প্রকাশ করা ছবিতে স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের পাশাপাশি একসঙ্গে খাবার খাওয়ার দৃশ্যও দেখা গেছে।

ছবিগুলোর ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গেছে।’ তৃতীয়ার সন্ধ্যায় স্বামীর সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি।

প্রকাশিত ছবিতে কাঞ্চনকে স্ত্রীর হাত ধরে থাকতে দেখা যায়। ব্যস্ততার মধ্যেও স্ত্রীর সঙ্গে সময় কাটানো এবং পরিবারকে সময় দেওয়ার বিষয়টি ছবিগুলোর মাধ্যমে উঠে এসেছে।

তবে ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কয়েকজন নেটিজেন কাঞ্চনের বয়সের প্রসঙ্গ টেনে দম্পতিকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। একজন তাঁদের ‘দাদু আর নাতনি’ বলে কটাক্ষ করেন। অন্য একজন লেখেন, ‘কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।’ আরেকজন মন্তব্য করেন, ‘কাঞ্চন দাদু তোমার শেষ, শ্রীময়ী দিদির সবে শুরু।’

এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন কাঞ্চন মল্লিক। পূজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ এবং ‘দেশু ৭’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘দেশু ৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এই অভিনেতা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad