নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে ১১৯ পদে নিয়োগ, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ বিকাল
  • ৩২১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ৮টি পদে ১১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ১৯তম গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি পদভেদে ৫৬ ও ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।কোন পদে কতজন নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ ও জনবলসংখ্যা হলো—

১. কম্পিউটার অপারেটর: ৩ জন; ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা।

২. পরিসংখ্যানবিদ: ৪ জন; ১৪তম গ্রেড, বেতন স্কেল ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৩. কোল্ড চেইন টেকনিশিয়ান: ১ জন; ১৫তম গ্রেড, বেতন স্কেল ৯,৭০০–২৩,৪৯০ টাকা।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪ জন; ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৫. স্টোরকিপার: ৫ জন; ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৬. স্বাস্থ্য সহকারী: ৯৭ জন; ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৭. ড্রাইভার: ৪ জন; ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৮. ল্যাব অ্যাটেনডেন্ট: ১ জন; ১৯তম গ্রেড, বেতন স্কেল ৮,৫০০–২০,৫৭০ টাকা।

বয়সসীমা ও আবেদন ফি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

১ থেকে ৭ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

আগ্রহী প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়মে আবেদনপত্র পূরণ করতে হবে।

পরীক্ষার বিষয়ে নির্দেশনা

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত পদগুলোর নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তাই আবেদন করার আগে প্রার্থীদের পদের যোগ্যতা, শর্তাবলি ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad