নিহতরা হলেন নরসিংদী সদর থানার সাটিরপাড়া এলাকার ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে অনুপ কুমার দাস (৫০) এবং একই এলাকার মৃত মো. নোয়াজিস মিয়ার ছেলে আনোয়ারুল আজিম।
পেছন থেকে ট্রাকের ধাক্কাহাইওয়ে থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় সিলেটগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পিষ্ট হয় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়।
ট্রাক ও মোটরসাইকেল জব্দদুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
খাঁটিহাতা (সরাইল) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক