আহতরা হলেন সোনাপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে রুবেল হোসেন (৩৪) এবং আব্দুল মতিনের ছেলে সাকিল আহমেদ (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই দুই যুবক সড়কের পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে স্বজনেরা রুবেলকে ঢাকায় এবং সাকিলকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে আহত রুবেলের একটি চোখের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তবে মোবাইল ফোনটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি

প্রথম দর্পণ,ডেস্ক