মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আখিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুন্নবী খান জুয়েল।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বঅনুষ্ঠানে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের যমুনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মো. শফিকুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্র্যাকের প্রতিনিধি মো. তারেক হাসান, মানবমুক্তি সংস্থার (এমএমএস) ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মোস্তফা মিয়া, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল আরিযা, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক-অপারেটর এস এম রাজিবুল ইসলাম এবং শার্প এনজিওর প্রতিনিধি মোসা. শবনম মোস্তারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের সদস্য, স্কাউট এবং শিক্ষার্থীরা অংশ নেন।
ভিক্টোরিয়া হাইস্কুলে মহড়াআলোচনা সভা শেষে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
তথ্যসূত্র: সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজিত কর্মসূচি সম্পর্কে প্রতিবেদকের সরবরাহ করা তথ্য।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি