মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচিগুলো পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তারাউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদ এবং সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির।
ফায়ার সার্ভিসের বিশেষ মহড়াআলোচনা সভা শেষে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলীর নেতৃত্বে দুর্যোগ মোকাবিলাবিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক