সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বইছে উৎসবের আমেজ।
আগামী ১৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হতে যাচ্ছে।
পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর উল্লাপাড়া উপজেলার পৌরসভা সহ ১৪টি ইউনিয়নে সর্বমোট ৯৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সরকারি সহায়তা বৃদ্ধি করা হয়েছে। এর আগে প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে সরকারি চাল বরাদ্দ দেওয়া হলেও, এ বছর তা বাড়িয়ে মণ্ডপপ্রতি ৬০০ কেজি করে জিআর (GR) চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।
উপজেলার প্রশাসনের পাশাপাশি স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্নের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি জোরদার করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক