ডিএনসিসি প্রশাসকের ভিত্তিহীন বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ বিকাল
  • ৩৭৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা রয়েছে—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বক্তব্যটিকে অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে জুবায়ের বলেন, ডিএনসিসি প্রশাসকের বক্তব্যে একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার কথা বলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে বক্তব্যটি মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়।

তিনি বলেন, দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ তথ্যনির্ভর, দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানা নিয়ে এমন গুরুতর অভিযোগ করার আগে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয় বলে তিনি দাবি করেন।

প্রমাণ উপস্থাপনের আহ্বান

জুবায়ের বলেন, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকার বিষয়গুলো জনস্বার্থ ও বাস্তবতার আলোকে বিবেচনা করা উচিত। এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের বিরোধিতা করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা প্রয়োজন; কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে নয়।

বিবৃতিতে তিনি ডিএনসিসি প্রশাসককে তাঁর বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানান। প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবিও জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad