দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ দুপুর
  • ৫৫৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এতে প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে—

২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।

১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরিবর্তিত রুপার দাম

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি রুপার দাম নির্ধারিত রয়েছে—

২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা।

২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা।

১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা।

সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad